শিরোনাম

রাজবাড়ী, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে রাজবাড়ী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, আহসান হাবিব, আব্দুল মজিদ প্রমুখ।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, যারা ‘৭১ মানেনা, যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধী, ভোটে তাদেরকে না বলুন। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করার আহবান জানান।