শিরোনাম

দিনাজপুর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুরে ৬টি সংসদীয় আসনের ৮৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ২৫৭টি গুরুত্বপূরণ অধিক, ২৮২টি গুরুত্বপূর্ণ এবং ৩০৫টি সাধারণ ভোট কেন্দ্র চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গতকাল রোববার রাতে দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার ৬টি সংসদীয় আসনে ১৩টি উপজেলার ৯টি পৌরসভা এবং ১০৩টি ইউনিয়নে অবস্থিত ৮৪৪টি ভোট কেন্দ্রে পুলিশের অনুসন্ধান এবং সরকারি দায়িত্বশীল সংস্থাগুলোর সাথে সমন্বয় করে ভোট কেন্দ্র গুলোকে নিরাপত্তার স্বার্থে ৩টি ভাগে ভাগ করা হয়েছে।
তিনি বলেন, এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫৭টি, গুরুত্বপূর্ণ ২৮২টি এবং ৩০৫টি সাধারণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে।
নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট প্রদানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্র গুলোতে মোতায়েন থাকবে। যাতে প্রত্যেক ভোটার তার নিজ বাড়ি থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে নিজের ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরে আসতে পারেন।
তিনি বলেন, নিরাপত্তা স্বার্থে অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে দু’জন অস্ত্রধারি পুলিশ সদস্য ও দু’জন অস্ত্রধারি আনসার সদস্য এবং ৮ জন লাঠিধারী পুরুষ ও মহিলা আনসার সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে অস্ত্রধারী একজন পুলিশ সদস্য ও দু’জন আনসার সদস্য এবং ৮ জন লাঠিধারি পুরুষ ও মহিলা আনসার সদস্য মোতায়েন থাকবে। সাধারণ ভোট কেন্দ্রে অস্ত্রধারি একজন পুলিশ ও একজন আনসার সদস্য এবং ৮ জন লাঠিধারি পুরুষ ও মহিলা সদস্য মোতায়েন থাকবে।
এছাড়া ৩টি ভোট কেন্দ্রের দায়িত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি টিম সার্বক্ষণিক কেন্দ্রগুলো টহল দিবেন। প্রত্যেকটি পৌরসভায় একটি এবং প্রত্যেক উপজেলায় দু’টি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে ঝটিকা টিম সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূচনা হলে, আগাম সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঝটিকা টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া প্রত্যেক উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোট গ্রহণের আগের দিন থেকে পর দিন পযর্ন্ত আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবেন।
এজন্য প্রত্যেক উপজেলা এবং জেলা সদরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কক্ষ স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্র এই মনিটরিং কেন্দ্র থেকে ডিজিটাল পদ্ধতিতে সার্বক্ষণিক ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করা হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সকল সদস্য ভোটের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত সমন্বয়ের মাধ্যমে সুষ্ট ও শান্তিপূর্ণ ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
তিনি বলেন, জেলার ৬’টি সংসদীয় আসনে এবারে মোট ভোটার ২৬ লক্ষ ৬০ হাজার ৭৩৪ জন। এরমধ্যে পুরুষ ১৩ লক্ষ ২৯ হাজার ৪৫৭ জন এবং মহিলা ১৩ লক্ষ ৩১ হাজার ২৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ২২ জন ভোটার রয়েছে।
তিনি বলেন, দিনাজপুর ৬টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসেন একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে ১২৮টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৮৬টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৭ ও সাধারণ কেন্দ্র ১৫টি রয়েছে। এই আসেন মোট ভোটার ৪ লক্ষ ১৭ হাজার ১৩৩ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৮ হাজার ৯১৯ জন এবং মহিলা ২ লক্ষ ৮ হাজার ২১২ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে দু’টি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে ১১৬টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ২২টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪৩ ও সাধারণ কেন্দ্র ৫১টি রয়েছে। এই আসেন মোট ভোটার ৩ লক্ষ ৭১ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৮৭ হাজার ১১২ জন এবং মহিলা ১ লক্ষ ৮৪ হাজার ৩৬৬ ভোটার রয়েছে।
দিনাজপুর-৩ (সদর) আসনে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৩০টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ১২টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৭ ও সাধারণ কেন্দ্র ৯১টি। এই আসেন মোট ভোটার ৪ লক্ষ ১৫ হাজার ৬৩৬ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৫ হাজার ৪৮৬ জন এবং মহিলা ২ লক্ষ ১০ হাজার ১৪৮ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-কাহারোল) আসনে ১৮টি ইউনিয়নে ১৩০টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ২৫টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫২ ও সাধারণ কেন্দ্র ৫৪টি রয়েছে।এই আসেন মোট ভোটার ৪ লক্ষ ২১ হাজার ২৭৩ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ১১ হাজার ৩০৪ জন এবং মহিলা ২ লক্ষ ৯ হাজার ৯৭২ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে দু’টি পৌরসভা ও ১৭’টি ইউনিয়নে ১৪১টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৪৬টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ৫৭ ও সাধারণ কেন্দ্র রয়েছে ৩৮টি। এই আসেন মোট ভোটার ৪ লক্ষ ৭৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৪৮ হাজার ৫৮৩ জন এবং মহিলা ২ লক্ষ ৩৮ হাজার ৯৩০ জন ও তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।
দিনাজপুর-৬ (বিরহামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে ৩টি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে ১৯৯টি ভোট কেন্দ্র রয়েছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬৬টি, গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭৭ ও সাধারণ কেন্দ্র রয়েছে ৫৬টি। এই আসেন মোট ভোটার ৫ লক্ষ ৫৭ হাজার ৯৯৪ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৭৮ হাজার ৫৩ জন এবং মহিলা ২ লক্ষ ৭৯ হাজার ৬২৭ জন ও তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।