শিরোনাম

সুনামগঞ্জ, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এর সুনামগঞ্জ জেলা পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি,এনডিসি, পিএসসি, এমফিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা উল্লেখ করা হয়েছে।
সফরকালে জিওসি, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উদ্ধর্ধতন সামরিক কর্মকর্তা, সুনামগঞ্জ জেলার বেসামরিক প্রশাসন, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরেপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে আন্ত:প্রাতিষ্টানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। জিওসি, নিরেপেক্ষতা, পেশাদারিত্ব, শংৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও পরিদর্শনকালে তিনি বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্য্যদর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হবে।