বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২২
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৬

মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ 

ছবি : বাসস

মেহেরপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে ও মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, জেলা মহিলা দলের সভানেত্রী সায়েদাতুন্নেছা নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজী প্রমুখ। 

মেহেরপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ বলেন, ভোটাররা পরিবারের সদস্যদের সঙ্গে সকালে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন।