বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

রাজবাড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকেলে শহরের রেলওয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ইমপ্লয়িজ লীগের (বিআরইএল) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান, জেলা জামায়াতের আমীর এডভোকেট নুরুল ইসলাম, সাবেক উপজেলা আমীর মাওলানা সাইয়েদ আহমেদ, ভারপ্রাপ্ত সদর উপজেলা আমীর অধ্যাপক হেলাল উদ্দিন, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, পৌর আমীর ডা. হাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের নেতা পরিবর্তনের ভোট। সেই ভোটে দাঁড়িপল্লাকে জয়ী করতে হবে। সংসদে আমাদের বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।