বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬

জয়পুরহাটে সাড়ে ৩ হাজার আনসার ও ভিডিপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

জয়পুরহাট, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায়  সাড়ে ৩ হাজার আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০ টায় শহরের স্টেডিয়াম মাঠে এ নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা   আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়ালী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফ ডব্লিউসি, পিএসসি। 

এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, ক্ষেতলাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রুবেল ইসলাম, কালাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহবুবুউজ্জামান, পাঁচবিবি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকত্র্ াকাশেম আলী।

প্রস্তুতিমূলক সভায় জেলা কমান্ডার  বাসসকে জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে আনসার-ভিডিপি সদস্য আইন শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। প্রতি কেন্দ্রে ২ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রসহ আনসার-ভিডিপি সদস্য দায়িত্বে থাকবেন। 

এছাড়া প্রতিটি উপজেলায় ২ টি করে ষ্ট্রাইকিং ফোর্স সার্বক্ষনিক নিরাপত্তায় থাকবে। দায়িত্বরত সকল সদস্যদের সঙ্গে মোবাইলে এ্যাপ্স এর মাধ্যমে যুক্ত থাকা হবে। যদি আনসার-ভিডিপি সদস্যরা আইনশৃংখলা রক্ষায় কোন সমস্যা মনে করেন তাহলে তাৎক্ষনিক এ্যাপ্স অথবা মোবাইলের মাধ্যমে তা জেলাকে জানানোর জন্য বলেন।