বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫১

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের নির্বাচনী সমাবেশ ৯ ফেব্রুয়ারি

মামুনুল হক। ফাইল ছবি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নির্বাচনী সমাবেশ আগামী ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়া ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও এ সমাবেশে যোগ দেবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে ঢাকা-১৩ আসনের রাজনৈতিক প্রেক্ষাপট, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।