শিরোনাম

পিরোজপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পিরোজপুর জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন সহ জেলার ৭ টি উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার মোট ৪১৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পাঁচহাজার ৪৩৪ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে ৩ জন করে অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন থাকবে।