শিরোনাম

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নেত্রকোণা জেলার তিনটি সংসদীয় আসনে অনুষ্ঠিত জনসভায় জামায়াত নেৃতৃবৃন্দ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীসহ ১১ দলীয় নির্বাচনী সমঝোতা জোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এ সময় ইনসাফপূর্ণ একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার কথাও বলেন নেতারা।
আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিকেল পর্যন্ত এই জনসভাগুলো অনুষ্ঠিত হয়। নেত্রকোণা-৫, নেত্রকোণা-৪ ও নেত্রকোণা-৩ এ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভাগুলো অনুষ্ঠিত হয়।
জনসভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোণা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা এনামুল হক, জেলা জামায়াতের আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ ও নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান।
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুম মোস্তফা, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আল-হেলাল তালুকদার এবং নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. খায়রুল কবির নিয়োগী।