বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

রোববার  নির্বাচনী ইশতেহার দিবে জমিয়তে উলামায়ে ইসলাম

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামীকাল রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

দলটি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

ইশতেহারে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।