বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩২

ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের সমর্থনে ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত

শনিবার ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে এক ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

ঢাকা, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নানের সমর্থনে স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে এক ‘যুব পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ শনিবার সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরিটোলা স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, যুবসমাজের এই জোয়ার প্রমাণ করে— তারা পরিবর্তন এবং উন্নয়ন চায়। ঢাকা-৬ আসনের প্রতিটি মানুষের সেবক হিসেবে আমি কাজ করতে চাই। আজকের এই পদযাত্রা আমাদের বিজয়ের পথ আরো সুগম করল।

এ সময় মহানগর জামায়াতের অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসনে নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।