বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০২

নাটোরে ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত করা হয়েছে। ছবি: বাসস

নাটোর, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলায় ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত করা হয়েছে। নির্বাচনকালীন সময়ের জন্যে বিজিবি সদস্যবৃন্দ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচনে আইন-শৃংখলা রক্ষা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যবৃন্দ দায়িত্ব পালন করছেন। 

জেলার সাতটি উপজেলায় স্থাপিত বেইজ ক্যাম্পের প্রতিটিতে দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মূলত মোবাইল ও স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। দায়িত্ব পালনকালে বডি অন ক্যামেরা এবং ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন এই বাহিনীর সদস্যবৃন্দ। 

এছাড়া নির্বাচনকালীন যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশান টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, দেশের জনগনের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে সংবিধান ও আইনের আলোকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।