শিরোনাম

মুন্সীগঞ্জ ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ( বাসস ) : মুন্সীগঞ্জে ৩ টি আসনে ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন ভোটারের জন্য মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৬৯ টি এবং কক্ষ ২ হাজার ৯৪৬ টি । সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে ভোটকেন্দ্রের প্রতিটি কক্ষ সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় , জেলার ৩ টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৪৬৯টি এবং কক্ষের সংখ্যা ২ হাজার ৯৪৬ টি। মুন্সীগঞ্জ - ১ আসনে শ্রীনগরের ৮০টি সিরাজদিখানের ৯০ টি কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ১ হাজার ১১৮টি , মুন্সীগঞ্জ - ২ আসনে লৌহজংয়ের ৫৫টি এবং টংগিবাড়ীর ৭৫টি কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ৭৮২ টি , মুন্সীগঞ্জ - ৩ আসনে সদর উপজেলার ১১৭ টি এবং গজারিয়ার ৫২ টি ভোট কেন্দ্রের মোট কক্ষের সংখ্যা ১ হাজার ৪৬ টি।
বছিরননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল ইসলাম জানান , নির্বাচনের জন্য কেন্দ্রের প্রতিটি কক্ষ এবং কক্ষের বাহিরের সম্পূর্ণ এলাকা সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী জানান , ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার ৩টি আসনে ৪৬৯ টি ভোট কেন্দ্রে মোট কক্ষের সংখ্যা ২ হাজার ৯৪৬ টি । সুষ্ঠুভাবে ভোটগ্রহন সম্পন্ন করতে ২৭২টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১০০টি ঝুঁকিপুর্ণ কেন্দ্র সহ প্রতিটি কেন্দ্রের ভোট কক্ষ এবং বাহির সিসি টিভি ক্যামেরার আওতায় আনা এবং বিদুৎ সরবরাহ নিশ্চিত সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি আরো বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।