বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮

বান্দরবানে বিএনপির নির্বাচনী অফিসের উদ্বোধন

ছবি: বাসস

বান্দরবান, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের ৩০০ নম্বর আসনে নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদরের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও প্রার্থী সাচিং প্রু জেরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী, আবু বক্কর, নজরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমুখ।

বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, সবাইকে সংযম হতে হবে। আত্মতুষ্টিতে থাকলে হবে না। নির্বাচিত হলে আমাদের চেয়ারম্যান প্রথম পদক্ষেপে ৫০ লাখ পরিবারকে ফ্যামেলি কার্ড দেবেন। কার্ডের সুবিধার কথা সবাইকে বলতে হবে।

এছাড়াও তিনি বলেন, সব জাতিসত্তার বসবাস বান্দরবানে। আমরা শান্তিপূর্ণ অবস্থায় আছি। এটা চালিয়ে যেতে হবে। ভাতৃত্ববোধ বজায় রাখতে হবে।

এ সময় তিনি নির্বাচিত হলে কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা বলেন।