বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬

ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ ট্রাকে সঙ্গীত পরিবেশন

ছবি : বাসস

ঝালকাঠি, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলা তথ্য অফিসের আয়োজনে আজ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন তাঁর কার্যালয়ের সামনে এ কর্মসূচী উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিরা রহমান, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা জানান, জেলার বিভিন্ন জনবহুল স্থান ও হাটবাজারে ট্রাকযোগে গণভোট সম্পর্কে সচেতনতামূলক সঙ্গীত পরিবেশনের পাশাপাশি এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।