শিরোনাম

পিরোজপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক সাইদ খান।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের সিও অফিস চত্বর থেকে তিনি এ গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের মধ্যে অধ্যক্ষ আলমগীর হোসেনের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ এবং কুশল বিনিময় করেন।
পরবর্তীতে তিনি শহরের কৃষ্ণচূড়া মোড়ে এক পথ সভায় বক্তব্য রাখেন।
এ সময় সাঈদ খান বলেন, ধানের শীষে ভোট দিলে মানুষ নিরাপদ একটি বাংলাদেশ পাবে। বিএনপির রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি এই বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী মতাদর্শের মধ্য দিয়ে ধর্ম, বর্ণ, গোত্র, পাহাড় সমতলকে এক ফ্রেমে নিয়ে আসা হয়েছে।
সুতরাং বাংলাদেশি জাতীয়তাবাদই হচ্ছে মুক্তি ও সমৃদ্ধির একমাত্র পথ এবং তার প্রতীক হচ্ছে ধানের শীষ। তাই ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।