শিরোনাম

বাগেরহাট, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মোংলা উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে এক নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ জনসভা আয়োজন করে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী, মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, মোংলা বিএনপির সংগঠনিক সম্পাদক শাকির হোসেন শাকিল এবং মোংলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল হোসেন মৃধা।
জনসভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুসংহত করার পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।