বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩

নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে ইসির সভা চলছে

নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ক সভা শুরু হয়েছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে এই সভা শুরু হয়।

এ সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসি সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।