বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৫

বাংলাদেশের রক্ষাকবচ ও উন্নয়নের প্রতীক ধানের শীষ : দিনাজপুরে জাহাঙ্গীর আলম

ছবি : বাসস

দিনাজপুর, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন- বাংলাদেশের রক্ষাকবচ ও উন্নয়নের প্রতীক ধানের শীষ।

সোমবার রাতে দিনাজপুর শহরের জাগরণী মোড় ও টার্মিনাল রোড এলাকায় পৃথক দু’টি নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবার বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছানোর চেষ্টা করেছে। 

তিনি বলেন, আপনাদের ভোটে তিন বার পৌরসভার মেয়র পদে বিজয় হয়েছি, সব সময় দিনাজপুরের উন্নয়নের স্বপ্ন দেখেছি। যদি নির্বাচিত হয়ে আসতে পারি, সেই স্বপ্ন বাস্তবায়ন করবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দিনাজপুরে উন্নয়নের জন্য খাতা-কলমে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি কৌশলে ফেরত নিয়ে গেছে। সেই সময় আমি কাজ করতে পারেনি, কিন্তু আজ আপনাদের হাতে চাবিকাঠি, একটি করে ভোট দিয়ে দিনাজপুরে উন্নয়ন করার সুযোগ দেবেন।

পথ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন প্রমুখ।