শিরোনাম

নারায়ণগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ ও ১২ নং ওয়ার্ড এলাকায় তিনি নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাচনের পরিবেশ নিয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি।
তিনি বলেন, ‘আমি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ ধানের শীষকে যেভাবে ভালবাসছে ইনশাআল্লাহ আগামীদিনে ধানের শীষ বিজয়ী হবে। ভোটের মাধ্যমেই এটা প্রমানিত হবে।’