শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ৬ ফেব্রুয়ারি শুক্রবার ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পটুয়াখালীর বাউফলে যাচ্ছেন। স্থানীয় পাবলিক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আজ মঙ্গলবার বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি (পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা জানান।