বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭

বগুড়ায় তারেক রহমানের পক্ষে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর গণসংযোগ

ছবি : সংগৃহীত

বগুড়া, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড শেখপাড়া-মন্ডলপাড়া-ভাটকান্দি গ্রামে গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। 

গতকাল সোমবার বিকেলে এই গণসংযোগ করা হয়।

এরপর লালু স্থানীয় দক্ষিণ শেখপাড়া-পশ্চিমপাড়া-ভাটকান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বিএনপি’র কোনো বিকল্প নেই। তিনি স্থানীয় বাসিন্দাদের  প্রতি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।

২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, ২১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার, সোহানুল করিম, মহিলাদল নেত্রী রঞ্জনা আক্তার, আমেনা বেগম, বিএনপি নেতা রাসেল সরকার, ইসরাইল হোসেন, ফজলুল হক, রওশন আলম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, স্থানীয় ভোট কেন্দ্র কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, ২১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।