শিরোনাম

গাজীপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে মার্কার প্রার্থী মানবেন্দ্র দেব আজ সোমবার ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেছেন।
সকালে তিনি জমিরারচর বাজার, সূর্য নারায়ণপুর নতুন বাজার ও পাবুর বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির উপজেলা সভাপতি মাতাবুর রহমান, প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা পার্টির অন্যতম নেতা জাহাঙ্গীর হোসেনসহ ছাত্র ও যুব নেতৃবৃন্দ।
সন্ধ্যায় রায়দি ইউনিয়নের দরদরিয়া বাজারে এক প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্ষেতমজুর নেতা মোস্তফা এবং সঞ্চালনা করেন কমরেড জাহাঙ্গীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন কাস্তে মার্কার প্রার্থী কমরেড মানবেন্দ্র দেব।
এছাড়া সিপিবির জেলা কমিটির সভাপতি মাজুবুর রহমানসহ জেলা, আঞ্চলিক ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর হিলখাতার হিলখাদার টেক ও আউলা বুট এলাকায় ক্ষেতমজুর নেতা তাইজুদ্দিন শেখের সভাপতিত্বে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় কাস্তে মার্কার প্রার্থী মানবেন্দ্র দেবসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।