শিরোনাম

নরসিংদী, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো- মনোহরদী) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী কাজী সাজ্জাদ জহির চন্দন ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
আজ সোমবার দুপুরে তিনি মনোহরদী উপজেলার চালাকচর বাজার এবং বেলাবো উপজেলার বারৈচা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে নরসিংদী জেলা সিপিবির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি, মনোহরদী উপজেলা সিপিবির সভাপতি ডা. ফজলুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে সিপিবি নেতৃবৃন্দ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
নরসিংদী-৪ (বেলাবো- মনোহরদী) আসনে সিপিবি মনোনীত ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, আমরা নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছি এবং গণসংযোগ চালাচ্ছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।