শিরোনাম

দিনাজপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক সাংবাদিকদের জন্য ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় আজ সোমবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত জেলা সার্কিট হাউজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার মো. জেদান আল মুসা ও জেলা তথ্য কর্মকর্তা সাদিয়া আফরিন শেফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী।
বিচারপতি একেএম আব্দুল হাকিম অংশ গ্রহণকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সাংবাদিকতা একটি মহান পেশা, দায়িত্ব পালন করতে গিয়ে কোন ভাবেই এ পেশাকে কলুষিত করা যাবে না।সাংবাদিকতা করতে গেলে এ বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে।তিনি বলেন আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনী সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিধি নিষেধ অনুসরণ করে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে হবে।
প্রশিক্ষণে সাংবাদিকদের প্রেস কাউন্সিলের পক্ষ হতে সনদপত্র প্রদান করা হয়।জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ গ্রহণ করেন।