শিরোনাম

রাঙ্গামাটি, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলায় আজ গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা সদরে তথ্য অফিসের আয়োজনে এ ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
এ সময় উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কাপ্তাই তথ্য অফিসের লোক সঙ্গীত দলের সদস্য বাউল শিল্পী বসুদেব মল্লিক এর নেতৃত্বে শিল্পী লিপি দাশ, টুন্টু রাম এবং নিপু মল্লিক সঙ্গীতানুষ্ঠানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক সঙ্গীত পরিবেশন করেন।
সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই উপজেলার কেপিএম কয়লার ডিপু হরি মন্দির, কলবাগান, উপজেলা সদর, নতুনবাজার জেটিঘাট, শিলছড়ি এলাকা সহ বিভিন্ন জনবহুল স্থানে এই টিম সচেতনতামুলক সঙ্গীত পরিবেশন করছে।