শিরোনাম

দিনাজপুর,২ ফেব্রুয়ারি,২০২৬(বাসস): বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর-৬ সংসদীয় আসনে গণসংযোগ চলছে।ভোটযুদ্ধে জয়ী হতে প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছেন তিনি। সকল ধর্ম বর্ণ শ্রেণি পেশার ভোটারদের কাছে যাচ্ছেন এবং তিনি জনপ্রিয় একজন প্রার্থী হিসাবে গ্রহণ যোগ্যতা পাচ্ছেন।
ি
দনাজপুর-৬ আসনের ৪টি উপজেলার ভোটরদের জনশ্রুতি বিএনপি প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন একজন ভাল মানুষ।তিনি জনসংযোগে সাধারণ মানুষের সমস্যা শুনছেন এবং হাসি মুখে কথা বলছেন। বিশেষ করে উন্নয়ন বঞ্চিত নারী সমাজ,, নতুন প্রজন্ম ভোটার ও বেকার যুবকদের সমস্যা এবং দাবি-দাওয়ার কথা শুনছেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে এলাকায় যে সব বড় বড় সমস্যা আছে সে গুলো তিনি শুনছেন, নোট করে রাখছেন। এসব বিষয়ে নিজের পরিকল্পনা ও নির্বাচিত হলে আগামীতে বাস্তবায়নের কথা বলছেন।
প্রতিদিন পথসভা ও সাধারণ মানুষের বাড়ীর উঠানে আয়োজিত উঠান বৈঠকে যোগ দিচ্ছেন। প্রতিদিন তিনি যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের বিপুল উপস্থিতি দৃশ্যমান হচ্ছে।দিনাজপুর-৬ আসনের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন এই এলাকায় গতানুগতিক রাজনীতিবিদদের দেখেছেন। এখন নিজেদের বাড়ীর আঙিনায় দেখতে পাচ্ছেন, একজন স্বনামধন্য চিকিৎসক নেতা হিসাবে উন্নয়ন ও অগ্রগতি প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন।
ডা. জাহিদ হোসেন গণসংযোগে যেখানে যাচ্ছেন, সেখানেই দাঁড়িয়ে বলছেন, ‘দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলার জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় এই এলাকা উল্লেখযোগ্য ভাবে পিছিয়ে রয়েছে।
তিনি জন সাধারণের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচিত হলে, তিনি অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেবেন। তরুণ-তরুণী ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। আদিবাসীদের উন্নয়নে বিশেষ নজর দেবেন।’ইতিমধ্যেই ডা. এজেডএম জাহিদ হোসেন ঘোড়াঘাট উপজেলার বুলাকি, পালসা, সিংড়া, ঘোড়াঘাট ইউনিয়ন, হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড়, আলীহাট, বিরামপুর উপজেলার মুকুন্দপুর, কাটলা, খানপুর, দিওড়, বিনাউল, জোতবাণী, পলিপ্রয়াগপুর, নবাবগঞ্জ উপজেলার জয়পুর, বিনোদনগর, গোলাপগঞ্জ, শালখুরিয়া, পুটিমারা, ভাদুরিয়া, দাউদপুর, মাহমুদপুর ও কুশদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করে চলেছেন।
দিনাজপুর-৬ আসনে জেলার দক্ষিণে নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাট এই ৪'টি উপজেলা নিয়ে গঠিত।জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। আসনটি ৩'টি পৌরসভা ও ২৩'টি ইউনিয়নে মোট ২৩৪'টি ভোটকেন্দ্র রয়েছে।
এই আসনে ক্রয়োদশ সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। প্রার্থীরা হলেন, বিএনপি’র প্রার্থী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির এ্যাড. মো. রেজাউল হক, ইসলামী আন্দোলনের মো. নুর আলম সিদ্দিক, বাসদের এ্যাড. মো. আব্দুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী আয়কর আইনজীবী শাহনেওয়াজ ফিরোজ শুভ।