শিরোনাম

খাগড়াছড়ি, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রাথী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর দাঁড়িপাল্লার সমর্থনে ত্রিপুরা ও মারমা জনগোষ্ঠী শহরে গণমিছিল করেছে।
আজ রোববার বিকেল ৪টায় খাগড়াছড়ি গেইট থেকে বের হওয়া গণমিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার, শাপলা চত্বর হয়ে মুক্তমঞ্চে সমাবেশে গিয়ে শেষ হয়।
ত্রিপুরা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চন্দ্রিনাথ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রাথী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, মারমা ঐক্য ফেডারেশনের আহ্বায়ক চাইথোয়াই মারমা, লিসি ত্রিপুরা, জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত হবে।