শিরোনাম

রাঙ্গামাটি, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে জুরাছড়িতে রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের কতর খাইয়া গ্রামে স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রীতিময় কার্বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, সহসভাপতি করুনা রঞ্জন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, মহিলা দলের সভানেত্রী সুমিতা চাকমা, সাবেক ইউপি সদস্য মিসেস জলঙ্গরানী চাকমা, যুবদলের সদস্য সচিব বিরানন্দ চাকমা, ছাত্রদলের সাধারণ সম্পাদক কল্লোল চাকমাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এডভোকেট দীপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনগণের দুঃখ-কষ্টের কথা জানা নেতা। ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি ।
সভা শেষে নেতৃবৃন্দ গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।