শিরোনাম

কিশোরগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার কিশোরগঞ্জে ১১- দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার সকাল ৮টায় জেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে জনসভা শুরু হবে। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া জনসভায় ১১- দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম।
তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।
জানা গেছে, জনসভাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে সংগঠনটি। মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন টানানোসহ সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন নেতাকর্মীরা। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কর্মী-সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে সমন্বয় কার্যক্রমও চলছে।