বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৯

নওগাঁয় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ রোববার সকাল ১০টার দিকে জেলার ধামইরহাট বিজিবির বেইজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে জানানো হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: বাসস

নওগাঁ, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁ জেলায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে জেলার ধামইরহাট বিজিবির বেইজ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সদর উপজেলায় একটি রিজার্ভ প্লাটুন, নওগাঁ-১ আসনের ৩ উপজেলায় ৪ প্লাটুন করে ১২ প্লাটুন, অন্য ৫টি আসনের ৮উপজেলায় দুই প্লাটুন করে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। 

এছাড়া সীমান্তবর্তী উপজেলা সমূহে বিজিবি এককভাবে এবং অন্য উপজেলা সমূহে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, নওগাঁ ১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে জেলায় মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে। নির্বাচনী দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে বিজিবির তৎপরতা আরও বৃদ্ধির কথা জানানো হয়। 

বিজিবি শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।