শিরোনাম

কুষ্টিয়া, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বধবার সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ নেয়া¿ মোট ২৫ জন প্রার্থীর হাতে স্ব স্ব দলের প্রতিক তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন।
এর আগে জেলা রিটার্নিং কর্মকতা ইকবাল হোসেন প্রার্থীদের আচরণবিধি সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করেন এবং সকলকে আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করার অনুরোধ জানান।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন তিনি। এ সময় জেলা নির্বাচন অফিস ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।