বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞার পদত্যাগ 

ফাইল ছবি

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা পদত্যাগ করেছেন। 

ব্যক্তিগত কারণ দেখিয়ে মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বরাবর পাঠিয়েছেন।  আজ বাসসকে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

২০২৪ সালের ১৩ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হক। তাদের মধ্যে আজ মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা পদত্যাগ করলেন।