বাসস
  ০২ মে ২০২৬, ১৪:৩৯

অধস্তন আদালত মনিটরিং কমিটি পুনর্গঠন

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : দেশের আট বিভাগের অধস্তন আদালত তদারকির জন্য মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করেছেন এবং হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে সংশ্লিষ্ট জেলাসমূহের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কমিটির সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী কমিটি ও দায়িত্বপ্রাপ্ত বিচারপতিরা হলেন

বরিশাল বিভাগ : বিচারপতি শেখ মো. জাকির হোসেন।

রাজশাহী-১ বিভাগ (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) : বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।

রাজশাহী-২ বিভাগ (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) : বিচারপতি মো. হাবিবুল গনি।

ঢাকা-১ বিভাগ (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) : বিচারপতি জেবিএম হাসান।

ঢাকা-২ বিভাগ (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) : বিচারপতি ফাতেমা নজীব।
খুলনা-১ বিভাগ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) : বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।

খুলনা-২ বিভাগ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) : বিচারপতি মো. জাফর আহমেদ।

ময়মনসিংহ বিভাগ (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) : বিচারপতি রাজিক আল জলিল।

চট্টগ্রাম-১ বিভাগ (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) : বিচারপতি এস এম কুদ্দুস জামান।

চট্টগ্রাম-২ বিভাগ (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) : বিচারপতি আহমেদ সোহেল।

রংপুর-১ বিভাগ (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) : বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।

রংপুর-২ বিভাগ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) : বিচারপতি কে এম হাফিজুল আলম।

সিলেট বিভাগ (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) : বিচারপতি মো. আতাবুল্লাহ।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।