বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৯:৪৬

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে দুই দিনব্যাপী ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দুই দিনে ৭ হাজার ৭৯ জন ভোটার ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার ৪ হাজার ৩১০ জন আইনজীবী ভোট দিয়েছেন। প্রথম দিনে বুধবার ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন বাসসকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী ভোট শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুই দিনে ৭ হাজার ৭৯ জন আইনজীবী ভোট দিয়েছেন। শুক্রবার সকাল থেকে ভোটগণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ প্যানেলের অন্য প্রার্থী হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মো. রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. এলতুতমিশ সওদাগর অ্যানি, সহ-সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হেরা, অফিস সম্পাদক মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক সফিকুল ইসলাম শফিক।

সদস্য পদে এ প্যানেল থেকে লড়ছেন এ এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন এবং সৈয়দ সারোয়ার আলম নিশান।

অপরদিকে, জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বকর প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলের অন্য প্রার্থী হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মো. শাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুৎফর রহমান আজাদ, কোষাধ্যক্ষ মো. আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. শাহীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক মো. শাহাদাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আক্তার, অফিস সম্পাদক মো. আবদুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার বাবু, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।

সদস্য পদে এই প্যানেলের প্রার্থীরা হলেন বেলাল হোসেন, দিলরুবা আক্তার সুবর্ণা, জহিরুল ইসলাম, কাওসার আহমেদ, মো. কাইয়ুম হোসেন নয়ন, মো. মহসিন রেজা, মো. ওমর ফারুক, মো. শাহ আলম, মো. ইউনূস এবং মোশাররফ হোসেন।