বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩১
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩:৪১

মুন্সীগঞ্জ বারে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ নির্বাচিত

মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭-এর নির্বাচনে নির্বাচিত সভাপতি মো. তোতা মিয়া এবং সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া (জুয়েল)। ছবি: কোলাজ

মুন্সীগঞ্জ, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭-এর নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তোতা মিয়া-জুয়েল পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবগুলো পদে নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি মো. তোতা মিয়া; সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া (জুয়েল); কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান রাজীব; সহসভাপতি মুহাম্মদ মজিবুর রহমান শেখ এবং মো. মনির হোসেন লিংকন; সহ সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (মাহবুব); লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান ঢালী; দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বিল্পব; সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক মো. নূর হোসাইন; মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার লাকী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম; কার্যকরী সদস্য মো. শাহ আলম; শফিকুল ইসলাম মিন্টু; আখি আক্তার এবং সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট মজিবুর রহমান।