শিরোনাম

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এটিএম বিভাগের কার্টোগ্রাফার মো. আব্দুস সোবহানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়, আসামি সোবহান জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১০ লাখ ২৪০ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রাখায় এবং ৫৯ লাখ ৯০ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার নামে পরিচালিত আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন।