শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এফিডেভিট সেকশন আগামী ১৮ এপ্রিল শনিবার খোলা থাকবে।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের এক পত্রের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এফিডেভিট সেকশন আগামী ১৮ এপ্রিল শনিবার অফিস সময়ে খোলা রাখা হবে। এফিডেভিট সেকশনে কর্মরত সংশ্লিষ্ট সকলকে ওইদিন উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্ত জানানো হয়।