বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৯:১১

অবকাশ শেষে হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন

ছবি : বাসস

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : অবকাশ শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৬৩টি বেঞ্চ গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশে গঠিত ৬৩টি বেঞ্চের তালিকা আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। যেখানে ২৯ টি একক বেঞ্চ ও ৩৪টি দ্বৈত বিচারপতির বেঞ্চ রয়েছে।

২০২৬ সালের ৮৪ নং গঠন বিধিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট হতে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।