শিরোনাম

বরিশাল, ৩ এপ্রিল,২০২৬ (বাসস): জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবীরা বিজয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জেলা আইনজীবী সমিতি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ পরিষদের আহ্বায়ক এ্যাড. এস এম সাদিকুর রহমান লিংকন।
নির্বাচনে ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ সর্বোচ্চ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাউদ্দিন মাসুম পেয়েছেন ২৩৪ ভোট।
সহ-সভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৪৭ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৮ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ফরিদ উদ্দিন পেয়েছেন ১৪৫ ভোট। অর্থ-সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম পান্না পেয়েছেন ৪৭৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে মো. তারেক আল ইমরান ৪৬১ ভোট পেয়ে ১ম বিজয়ী এবং সাইদুর রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন।
নির্বাহী সদস্য পদে ৮ জন বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামীপন্থি আইনজীবীরা অংশ না নিলেও বিএনপি ও জামায়াতে ইসলামীর প্যনেলসহ মোট ২২ জন প্রার্থী ছয়টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবছর মোট ৯৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।গতকাল সকাল ৯টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।