শিরোনাম

ঢাকা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : স্মার্ট ফ্যাশন ও চৌধুরী এন্ড খান অটোব্রিকস মোরেলগঞ্জের স্বত্ত্বাধিকারী তাজুল (তাইজুল) ইসলাম চৌধুরির (বাপ্পী) পাসপোর্ট ব্লকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্ত সংস্থা সিআইডি’র আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে আরও বলা হয়েছে, তাজুল (তাইজুল) ইসলাম চৌধুরী (বাপ্পী) অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল দস্তাবেজ জালকরণ, প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজির মাধ্যমে ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিং সংক্রান্তে সম্পৃক্ত অপরাধ করেছে মর্মে তদন্তকালে তথ্য প্রমান পাওয়া যায়।
অভিযুক্তের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন (সংশোধনী/২০১৫) এর ৪(২) ধারায় রাজধানীর পল্লবী থানায় ৫ মার্চ মামলা দায়ের করা হয়েছে।
এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। গ্রেফতার এড়ানোর জন্য যে কোন সময় বিদেশ গমন করতে পারে।
মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় অভিযুক্তের বিদেশ গমনাগমন (পাসপোর্ট ব্লক) ও গ্রেফতারের সহায়তার জন্য বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন প্রশাসন), বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ ও ঢাকা বরাবর আদেশ প্রদান করা প্রয়োজন।