বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:১১

পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

মো. রেজাউল হাসান। ফাইল ছবি

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বাসসকে বলেন, 'হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।'

বিচারপতি মো. রেজাউল হাসান ২০০৯ সালের জুনে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১১ সালের ৬ জুন তিনি হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নেন।