বাসস
  ২২ মার্চ ২০২৬, ২০:৫২

পিস্তলসহ গ্রেফতার দাগি রুবেল কারাগারে

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস): রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশি পিস্তলসহ গ্রেফতার রুবেল ওরফে দাগি রুবেলকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ রোববার রুবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের বাবর রোডে অভিযান পরিচালনা করে একটি দেশীয় কাঠের বাটযুক্ত পিস্তলসহ রুবেলকে গ্রেফতার করে র‌্যাব-২।

রুবেলের কাছে পাওয়া যাওয়া অস্ত্রটির কোনো লাইসেন্স এবং বৈধ কাগজপত্র ছিল না। এ ঘটনায় আজ মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়।