বাসস
  ০৩ মার্চ ২০২৬, ১৩:৩০

সাবেক এএসপি জিয়াউরের স্ত্রী সঞ্চিতার আয়কর নথি জব্দ

ঢাকা, ৩ মাচর্, ২০২৬ (বাসস) : সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করেন।  তিনি একজন আয়কর দাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।