শিরোনাম

ঢাকা, ২ মার্চ, ২০২৬(বাসস) : পাবনা জেলার সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, ফারহানা রহমানের বিরুদ্ধে ৩৯ লাখ ২ হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে এই সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে দুদক-এর মামলা রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।