বাসস
  ০২ মার্চ ২০২৬, ১১:৪৯

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩ ও ১৪ মে

ফাইল ছবি

ঢাকা, ২ মার্চ, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচন হবে আগামী ১৩ ও ১৪ মে।

গতকাল (রোববার) এক বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন।

এক বছর মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। 

পদগুলো হল-একজন সভাপতি, দু’জন সহ সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দু’জন সহ সম্পাদক ও সাতজন সদস্য।