শিরোনাম

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬(বাসস): প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার জেনারেল বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।