বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩০

ডিএমপি’র মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭২

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়। ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মতিঝিল থানা ১০, পল্টন থানা ১২, সবুজবাগ থানা সাত, খিলগাঁও থানা ১৫, রামপুরা থানা ১২, শাহজাহানপুর থানা আট ও মুগদা থানা আট জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।