শিরোনাম

ফেনী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ ফেনী শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শনী করেছে ৪১ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ এবং মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীরা মুহুর্মুহু করতালী দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ যোগান।
এর আগে কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন।
শেষে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক মনিরা হক পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো.শফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম উপস্থিত ছিলেন।
তিনটি ক্যাটাগরিতে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সেরা পুরস্কার পায়। এছাড়া কুচকাওয়াজে ৩টি ক্যাটাগরিতে ৯টি শিক্ষা প্রতিষ্ঠান সেরার পুরস্কার পায়।

ডিসপ্লেতে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দ্বিতীয় স্থান অর্জন করে ফেনী জি এ একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়। খ গ্রুপে প্রথম স্থান অর্জন করে স্টার লাইন স্কুল,২য় স্থান অর্জন করে ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে কলিজিয়েট স্কুল। এছাড়া গ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট,দ্বিতীয় স্থান অর্জন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিট ও তৃতীয় স্থান অর্জন করেছে ফেনী সরকারী কলেজ।
কুচকাওয়াজে ক গ্রুপে প্রথম বিরিঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় সুলতানপুর আমিন উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় জি এ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
খ গ্রুপে প্রথম শাহীন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় পুলিশ লাইন স্কুল ও তৃতীয় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এছাড়া গ গ্রুপে প্রথম ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, দ্বিতীয় জয়নাল হাজারী কলেজ ও তৃতীয় ফেনী সরকারি কলেজ।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।