শিরোনাম

নওগাঁ, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় আজ ্উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বৃহষ্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
পরে একে একে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের প্রশাসক আবু বক্কবর সিদ্দিক নান্নু, নওগাঁ মেডিকেল কলেজ, সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, জেলা প্রেসক্লাবসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে উঠে এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। পরে সকাল ৯টায় নওগাঁ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।